08:56:42 pm
Tuesday, September 01

জনিকে সরিয়ে ডোয়াইন জনসন

হলিউডের জনপ্রিয় তারকা জনি ডেপের ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হলেন ‘দ্য রক’ খ্যাত তারকা ডোয়াইন জনসন। হলিউড গণমাধ্যম জানিয়েছে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ন’ সিনেমায় জ্যাক স্প্যারোর ভূমিকায় ডিজনি সম্প্রতি ডোয়াইন জনসনের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে। 

২০০৩-২০১৭ সাল পর্যন্ত পাইরেটস অব দ্য ক্যারিবিয়নের মোট পাঁচটি কিস্তিতে অভিনয় করেছেন জনি ডেপ। তবে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মামলায় জড়িয়ে বেশ বিপাকে পড়েন জনি ডেপ। সে সময় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমা থেকেও বাদ দেওয়া হয় এই অভিনেতাকে।

এর পরই জল্পনা শুরু হয় নতুন জ্যাক স্প্যারো কে হচ্ছেন। বেশ কিছু নাম অবশ্য এর মধ্যে এসেছিল আলোচনায়। তবে ডোয়াইন জনসনের নামই সবচেয়ে বেশি সামনে আসে। তবে এ বিষয়ে ডোয়াইন জনসন এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।

Share this post

Join the conversation