10:12:42 pm
Tuesday, September 01

পাকিস্তানের লিগে কুমিল্লার হেলমেট পরায় নাসিমের শাস্তি

পাকিস্তান ক্রিকেট লিগে (পিএসএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পড়ে শাস্তি পেলেন নাসিম শাহ। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লার হয়ে খেলেছিলেন পাকিস্তানি এ ফাস্ট বোলার।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরেই নেমে যান নাসিম। তার এম কাণ্ড পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনাটি নজরে আসতেই ব্যবস্থা নিয়েছে পিসিবি। 'ভুল হেলমেট' পরার অপরাধে ২০ বছর বয়সী নাসিমকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে পিসিবির ডিসিপ্লিনারি কমিটি।

কোয়েটার হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে কুমিল্লার হেলমেট পরে মাঠে নামেন ২০ বছর বয়সী পেসার। ভুল হেলমেট পরায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের এই বোলারকে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির আচরণবিধি লঙ্ঘনের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুণতে হয়েছে ডানহাতি এ বোলারকে।

পাকিস্তানের জার্সিতে তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে তরুণ এ ক্রিকেটারের। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে গত বছর আগস্টে পাকিস্তান জাতীয় দলের জার্সিতে যাত্রা শুরু করলেও টেস্টে অভিষেক হয়েছিল ২০১৯ সালে। এ সময়ের মধ্যে তিনি ১৫ টেস্ট, ৫ ওয়ানডে ও ১৬টি টি-টুয়েন্টি খেলেছেন। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

Share this post

Join the conversation