02:31:03 am
Tuesday, September 01
টেস্টে সব দলের বিরুদ্ধে সাকিবের ৫ উইকেট

টেস্টে সব দলের বিরুদ্ধে সাকিবের ৫ উইকেট

বিশ্বের মাত্র চতুর্থ বোলার হিসেবে সব দলের বিরুদ্ধে ৫ উইকেট অর্জন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

তার অসাধারণ নৈপুণ্যে ২১৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া, বাংলাদেশের লিড ৪৩ রান।

এর আগে শুধুমাত্র মুত্তিয়াহ মুরালিধরণ, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথের এই কীর্তি ছিল।



এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৬০ রান করে বাংলাদেশ।

সেখানেও সর্বোচ্চ ৮৪ রান সাকিবের। এরপর বোলিংয়ে নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেন সাকিব।



প্রথম দিনেই ওপেনার ম্যাট রেন শ ও নাইটওয়াচম্যান নাথান লায়নকে তুলে নেন সাকিব।

দ্বিতীয় দিনে গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে প্যাভিলিয়নে ফিরিয়ে বাংলাদেশের লিড নিশ্চিত করেন। সূত্রঃ ইত্তেফাক

Share this post

Join the conversation