09:29:49 pm
Monday, August 31
বরিশাল বিশ্ববিদ্যালয় ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ সেশনে ভর্তির বিজ্ঞপ্তি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই শিক্ষা বর্ষে ৪ বছর মেয়াদী সম্মান কোর্সে বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য আবেদন আহবান করা হয়েছে শিক্ষার্থীদের কাছে।

ভর্তির ফরমের দাম রাখা হয়েছে ইউনিট প্রতি ৬০০/- ছয় শত টাকা মাত্র সার্ভিস চার্জ সহ। অন্য ইউনিট পরিবর্তনের ক্ষেত্রে তা দাড়াবে ১১০০ টাকা মাত্র।

আবেদন গ্রহনের তারিখঃ ২৪ শে সেপ্টম্বর ২০১৭ থেকে ২৪ শে অক্টোবর ২০১৭ রাত ১২:০০ পর্যন্ত।

অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ ফেব্রুয়ারী ২০১১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

একই বছরের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়।

Share this post

Join the conversation