নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে সজল মাহমুদ (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই ছাত্র নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিইসি’তে লেখাপড়া করত বলে জানা যায়।
বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের একটি বাসা থেকে রোববার সকাল ৯টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে ভাটারা থানা পুলিশ।
এ বিষয়ে ভাটারা থানার এসআই (উপ-পরিদর্শক) জিয়াউল আলম আমাদের সময় ডটকমকে জানান, সকাল পৌনে ৮টায় খবর পেয়ে ৯টার দিকে সজল মাহমুদ নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিইসি’তে লেখাপড়া করতেন।
অপর দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান আমাদের সময় ডটকমকে জানান, বসুন্ধরা এলাকা থেকে উদ্ধারকৃত ছাত্রের ঝুলন্ত লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
- Tags:
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

Join the conversation