06:28:28 pm
Monday, August 31
Human body

নিজের দেহ সম্পর্কে যে বিস্ময়কর বিষয়গুলো আপনার জানা নেই

মানবদেহ খুবই জটিল একটি জিনিস। এর প্রতিটি কোষেরই আছে অনন্য তৎপরতা।

নিজেদের দেহ সম্পর্কে জানাটা একটি মজার বিষয় বটে।

কিন্তু দুঃখের বিষয় হলো কিছু বিষয় আমাদেরকে একেবারে মৌলিক পর্যায়ে, হাই স্কুলেও শেখানো হয় না।


আমাদের দেহ সম্পর্কিত এমন কিছু বিষয় আছে যেগুলো আপনি জানতে পারলে বিস্মিত হবেন যে কীভাবে আমাদের দেহ কাজ করে।

সুতরাং এখানে এমন কিছু বিষয় তুলে ধরা হলো যা আপনার জানা দরকার।

১. মানব মস্তিষ্ক দিয়ে একটি বাল্ব জ্বালানো সম্ভব!


মানুষের মস্তিষ্কে একটি ছোট বিদ্যুৎ বাতি জ্বালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদিত হয়।

কারণ মানুষের মস্তিষ্কে আছে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রক্ত চলাচলের শিরা-উপশিরা!

আর সেগুলো থেকেই বিদ্যুৎ শক্তি উৎপাদিত হয়!

২. মানুষের দাঁত হাঙরের দাঁতের মতোই শক্তশালী!


এ কথা শুনে হয়তো অনেকেই বিস্মিত হতে পারেন।

কিন্তু এটি একটি বাস্তব সত্য যে হাঙরের মতোই শক্তিশালী মানুষের দাঁত। যা একটি মাত্র কামড়ে কাউকে চিরে ফেলতে সক্ষম।

 

৩. আমাদের পাকস্থলীর এসিড খুবই শক্তিশালী!


আপনি কি জানেন আমাদের পাকস্থলীর এসিড এতটাই শক্তিশালী যে তা আমাদের ত্বকের ওপর পড়লে ছিদ্র হয়ে যেতে পারে! এমনকি একটি রেজার ব্লেডও গলে যেতে পারে আমাদের পাকস্থলীর এসিডে!

এই এসিডই আমাদেরকে খাদ্যের সঙ্গে আমাদের দেহে ঢুকে পড়া ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে থাকে।

 

 ৪. মানুষের চুল কখনো ধ্বংস হয় না!


মানুষের চুল দুটি হাতির ওজন বহন করতে সক্ষম। মানুষের চুল স্বাভাবিকভাবে পুরোপুরি ধ্বংস হয় না কখনো। আগুনে পোড়ানো ছাড়া মানুষের চুল ধ্বংস হয় না। চুল কখনো পচে গিয়ে মাটির সঙ্গে মেশে না।

 

৫. আমাদের আছে অসংখ্য অভিব্যক্তি!
মানুষ ৭০ হাজার ধরনের ভিন্ন ভিন্ন মৌখিক অভিব্যক্তি প্রকাশ করতে পারে। শুনে বিস্মিত হয়েছেন।

আপনি হয়তো ভাবতেন আমাদের অভিব্যক্তি খুবই কম। তাই না!

৬. ছোটদের শরীরে বড়দের চেয়ে বেশি হাড় আছে!


শিশুদের শরীরে বড়দের চেয়ে ৬০টি হাড় বেশি থাকে! বড় হওয়ার পর এসব হাড় অন্য হাড়দের সাথে মিশে যায়। ফলে হাড়ের সংখ্যা কমে আসে।

 

সূত্র : বোল্ডস্কাই

Share this post

Join the conversation