03:30:15 pm
Monday, August 31
মৌসুমী

ক্যারিয়ারের শুরু থেকেই আয়কর দিচ্ছেন মৌসুমী

সম্প্রতি জাতীয় আয়কর সপ্তাহ উপলক্ষে একটি ফিলারে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য এই ফিলার নির্মিত হয়।

এতে মৌসুমী জনসাধারণকে কর দেয়ার আহ্বান জানান। মৌসুমী নিজে কর দেন কিনা, এ প্রশ্নের জবাবে বলেন, ১৯ বছর বয়স অর্থাৎ ক্যারিয়ারের শুরু থেকে আমি কর দিচ্ছি।

আমি আসলে আগে থেকে আশা করিনি এত অল্প বয়সে করদাতা হতে পারব। আমি একজন নারী। বেশিরভাগ সময় দেখা যায় গৃহিণীদের কর দিতে হয় না।

আমি যখন চলচ্চিত্রে কাজ করতে শুরু করি তখন থেকেই মূলত কর দেওয়া শুরু করি। আমার পারিশ্রমিক অনুযায়ী কর দিতাম।

প্রথম কর দিতে গিয়ে অনেক ভালো লেগেছিল। গর্বিত বোধ করেছিলাম। এখনো এটা অব্যাহত আছে। আয়কর দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মৌসুমী বলেন, এটা সম্ভবত ১৯৯৭ সালের ঘটনা হবে।

রাজস্ব বোর্ডের এক অফিসারে বদলির পর নতুন একজন যুক্ত হন। তিনি পুনরায় আমার কর ফাইল দেখেন এবং আমাকে বলেন, আপনাকে ৭০ কিংবা ৮০ লাখ টাকা ট্যাক্স দিতে হবে।

তখন আমি তাকে বলেছিলাম, আমার তো ৭০ কিংবা ৮০ লাখ টাকা আয় নেই তাহলে এত টাকা ট্যাক্স আসবে কোথা থেকে! পরে অবশ্য এটার সমাধান হয়।

Share this post

Join the conversation