03:41:49 am
Tuesday, September 01
বিপিএলে খুলনার বিপক্ষে গেইলের সেঞ্চুরি

বিপিএলে খুলনার বিপক্ষে গেইলের সেঞ্চুরি

মারকুটে খুনে ব্যাটসম্যান ক্রিস গেইল মাত্র ৫১ বলে ১২৬ রান করেন।

তার রানের উপর ভর করে ২৮ বল বাকী থাকতেই জিতে যায় মাশরাফির রংপুর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। মাত্র ৪৫ বলে তিনি দুর্দান্ত শতক হাঁকিয়ে রংপুরকে সহজ জয়ের পথ দেখান।

১৪ টি ছক্কা ও ৬ টি চারের মারে সাজান তিনি এ ইনিংস। দর্শকরা পয়সা উসুল করা এক ম্যাচ দেখল আজ।

এর আগে এলিমিনেটর ম্যাচে রংপুরকে ১৬৮ রানের টার্গেট দেয় খুলনা টাইটানস।

দলের পক্ষে আরিফুল হক সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া পরান ২৮, ব্র্যাথওয়েট ২৫, ক্লিনজার ২১, মাহমুদউল্লাহ ২০ রান করেন।

রংপুরের পক্ষে মালিঙ্গা ৪ ওভারে ৪৯ রান দিয়ে দুটি উইকেট পান।

এই ম্যাচে জিতে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পাবে।

কঠিন সমীকরণের মুখে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে হচ্ছে খুলনাকে।

বিপিএলের গত মৌসুমেই প্রথম কোয়ালিফায়ারে খেলেছিল খুলনা টাইটানস।

আর এবারের আসরে দুবারের দেখায় রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে জিতেছিল খুলনা। কিন্তু সর্বশেষ ম্যাচে তারা হেরে যায়।

Share this post

Join the conversation