03:44:55 pm
Thursday, September 03

শুভেচ্ছা জানিয়ে বিপাকে পুনম

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে বিপাকে পড়েছেন ভারতের বিতর্কিত অভিনেত্রী ও মডেল পুনম পান্ডে। তবে এবার খোলামেলা পোশাকে কারণে নয়। বরং অন্যান্য যেকোনও সময়ের চেয়ে তার পোশাক ছিল ‘শালীন।’ 

খোলামেলা পোশাকেই তাকে দেখে অভ্যস্ত সকলে। প্রজাতন্ত্র দিবসে নতুন রূপে ধরা দিলেন পুনম। বিকিনি কিংবা অন্তর্বাসহীন রাতপোশাক নয়। জানালায় পর্দা সরিয়ে গায়ে রোদ মাখতে দেখা গেল পুনমকে। পরনে ছেঁড়া জিনস সঙ্গে টি-শার্ট।

তবে সেই টি-শার্টেই ছিল চমক। ভারতের জাতীয় পতাকার আদলে তৈরি ছিল টি শার্টটি। কাঁধের কাছে গেরুয়া- বুকে সাদা অংশে অশোক চক্র, তার নিচে সবুজ। 

এদিকে সেই ছবি দেখেই বিতর্কের ঝড় উঠেছে। অনেকের দাবি, পোশাক হিসেবে ব্যবহার করা যায় না জাতীয় পতাকা! সেকথা পুনমকে মনে করিয়ে দিতে চাইলেন অনেকেই। মন্তব্য ভেসে এলো, ‘প্রতিবাদ জানাচ্ছি। ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়েছেন কেন? এটা তো অপরাধ!’

কেউ বললেন, ‘সংবিধানের নিয়মভঙ্গ করছেন উনি, ধিক্কার!’ আবার কেউ সতর্ক করে অনুরোধ জানালেন, ছবিটি যেন এখনই ডিলিট করে দেন পুনম, না হলে বিপদে পড়তে পারেন। যদিও তিন ঘণ্টা পার হলেও কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি তারকার।

Share this post

Join the conversation